শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামীর  বিশাল জনসভা  চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াত ইসলামির সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি

বৈদ্যুতিক খুঁটির সাথে থাক্কা খেয়ে বাইক আরোহী নিহত

  • আপডেটের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
বৈদ্যুতিক খুঁটির সাথে থাক্কা খেয়ে বাইক আরোহী নিহত

চাঁপাই এক্সপ্রেস ডেস্ক : বগুড়ার আদমদীঘির সান্তাহারে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে সাকিব হোসেন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১ টায় সান্তাহার-নওগাঁ সড়কে ফেমাস ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব হোসেন নওগাঁ সদর উপজেলার নিউ সাহাপুর এলাকার সামসুল হকের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরদার জানান, শনিবার রাতে সান্তাহার রেলগেট থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন সাকিব হোসেন। পথেমধ্যে সান্তাহার-নওগাঁ সড়কে ফেমাস ক্লিনিকের সামনে অটোচার্জার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে থাক্কা লেগে ঘটনাস্থলে গুরুতর তিনি আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14