সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ : “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। প্রশিক্ষণ পর্বে রিসোর্স পার্সন বাংলাদেশ প্রেস কাউন্সিল অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করে অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ।

উল্লেখ্য, এ প্রশিক্ষণ কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14