রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার  চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা চাঁপাই গ্ৰামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের টোলঘর এলাকায় পিস্তল ও গুলিসহ যুবক আটক শাহনেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণে নেশাজাতীয় ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ছাত্র-যুবকদের নিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত

  • আপডেটের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ভূমি মন্ত্রণালয় আয়োজিত দেশব্যাপী ভূমি সেবা সপ্তাহের অংশ হিসেবে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস এই সেবা সপ্তাহের (৮-১৪) আয়োজন করেছে।

শনিবার (৮জুন) বেলা ১১ টায় সদর উপজেলা ভূমি অফিস চত্তরে স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, এই স্লোগানকে সামনে রেখে ভূমি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসিফ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ ওঁরাও, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সদর উপজেলা ভূমি অফিসার আঞ্জুমান সুলতানা। এসময় বিভিন্ন এলাকায় সরকারের অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে ক্ষতিপুরণের চেক প্রদান করেন। পরে অতিথি বৃন্দ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি সেবার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14