বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

গোমস্তাপুরে ভূমিসেবা সপ্তাহ শুরু

  • আপডেটের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

মোঃ তুহিন, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভূমি সপ্তাহ শুরু হয়েছে। শনিবার (৮ জুন) বেলা ১২ টায় উপজেলা ভুমি অফিসে ফিতা কেটে এই ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভুমি অতিরিক্ত দায়িত্ব নিশাত আনজুম অন্যন্যা।

এরপরে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত সেবা সপ্তাহের তিনটি স্টল পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু তাহের টিটু ও আলিনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জিল্লুর রহমান, গোমস্তাপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিজানুর রহমান, ভূমি অফিসের হেড এ্যাসিস্টেস্ট কাম একাউন্টেট জুয়েল আলী, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী মোফাকখারুল ইসলাম তাজিম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সুমন রেজা, নাজির কাম-ক্যাশিয়ার নাজিমউদ্দীন, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও ভূমি সেবা গ্রহীতারা।

উল্লেখ্য, ৭ দিন ব্যাপি চলা ওই ৩টি স্টলের মাধ্যমে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বস্তরের ভূমি সেবা প্রত্যাশিরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদন, ভূমি বিষয়ক অভিযোগসহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14