শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

ডেস্ক নিউজ : রাজধানীর যাত্রাবাড়ীতে রাতের আঁধারে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) রাতের যেকোনো সময় যাত্রাবাড়ী পশ্চিম মমিনবাগের ১৭৫ নম্বর বাসায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

নিহতরা হলেন শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মো. তৌহিদুল হক মামুন সময় সংবাদকে জানান, সকালে খবর পেয়ে যাত্রাবাড়ীর পশ্চিম মমিনবাগের ১৭৫ নম্বর বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। গলাসহ তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, গতরাতের যেকোনো সময় বাসায় ঢুকে তাদের দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14