রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

দিনাজপুরে ভূয়া ম্যাজিস্ট্রেট ও সহযোগী গ্রেপ্তার

  • আপডেটের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুর জেলার ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকুরি দেবার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৯লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইসরাত জাহান তিষা নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেট ও তার সহোযোগী মোঃ শাহাদত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার (১৯জুন) দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার (২০জুন) দুপুরে কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন।

এ সময় তিনি বলেন, আলামিন নামে চাকুরি প্রত্যাশী এক যুবক বিভিন্ন ধাপে দেড় লক্ষ টাকা দিয়ে এক পর্যায়ে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারলে এলাকাবাসীর সহোযোগিতায় তাদের আটক করে ৯৯৯ এ কল দিলে ঘুঘুডাঙা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়। সরকারি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে ডিসি অফিসের ড্রাইভারসহ বিভিন্ন পদে চাকরি দেবার জন্য শাহাদত হোসেনের সহোযোগিতায় চাকুরি প্রত্যাশী যুবক-যুবতীদের টার্গেট করে প্রায় ৯লাখ টাকা হাতিয়ে নেন তারা।

বিভিন্ন ছদ্দনাম ব্যবহার করে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল আটক ইসরাত জাহান। তিনি আরো জানান, গত বছরের ১৬জানুয়ারি ইসরাত জাহান দিনাজপুর জেলা প্রশাসকের সাক্ষর স্কেন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে প্রতারণার অভিযোগে কথিত স্বামীসহ আটক হয়েছিল।তার বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14