শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ত্রিমুখী প্রেমের জেরে প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালালেন গৃহবধূ

  • আপডেটের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪

এক্সপ্রেস ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে ত্রিমুখী প্রেমের জেরে তাওহিদুল ইসলাম আল আমিন নামের এক পরকীয়া প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালিয়েছেন এক গৃহবধূ।

শনিবার (২৯ জুন) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলতাফ মাস্টার ঘাটের কলাপাতা রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

এদিকে গুরুতর আহত অবস্থায় প্রেমিক তাওহিদুল ইসলাম আল আমিনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তাওহিদুল ইসলাম আল আমিন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম পোয়া এলাকার অহিদুর রহমান জমাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাঁদপুরের ফরিদগঞ্জের তাওহিদুল ইসলাম আল আমিনের সঙ্গে ওই গৃহবধূ প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রায় তারা দুজন বিভিন্ন স্থানে ঘুরতে বের হয়। শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে তারা দুজনই সিএনজিচালিত অটোরিকশায় করে রায়পুরের আলতাফ মাস্টার ঘাট এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে তাওহিদুল ইসলাম আল আমিনের মোবাইল ফোন নিয়ে ওই নারী দেখতে পান তার বান্ধবীর সঙ্গেও গোপনে প্রেমের সর্ম্পক চালিয়ে আসছেন তিনি। এ ঘটনার জের ধরে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে কৌশলে কলাপাতা রেস্টুরেন্টের ভেতরে তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যায় ওই নারী। পরে স্থানীয়রা ওই যুবককে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, তাওহিদুল ইসলাম আল আমিন নামের ওই যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারিনি। তাকে ধরতে পুলিশের অভিযান ও মামলার প্রস্তুতি চলছে।

সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর বলেন, তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে গেছে। এখনো তিনি শংকামুক্ত নন। তার চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ২৪ ঘণ্টার আগে কিছুই বলা যাচ্ছে না।

এদিকে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন থেকে আলতাফ মাস্টার ঘাটে গড়ে উঠা রেস্টুরেন্টগুলোতে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অশালীন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14