বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ঘেরাও

  • আপডেটের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় তামিমা আক্তার (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই হাসপাতাল ঘেরাও করে রাখে রোগীর আত্মীয় স্বজন ও স্থানীয়রা।

মৃত তামিমা আক্তার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা মহল্লার রুবেল আলীর স্ত্রী।

তামিমার মামি শামীমা খাতুন জানান, ২৯ জুন শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে প্রসব ব্যথা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়ে অবস্থিত মহানন্দা স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন তামিমা।

১০ টার দিকে সিজার অপারেশনের মাধ্যমে তিনি সন্তান প্রসব করেন। বিকেলে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এবং একপর্যায়ে তার শরীর একেবারেই নিস্তেজ হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তামিমাকে। রাজশাহী নেয়ার পথেই মারা যায় তামিমা।

পরে বিকেলে তামিমার স্বজনরা মহানন্দা স্পেশালাইজড হসপিটাল ঘেরাও করে। এসময় খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তামিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম জানান, রোগীর স্বজনরা অনুমান করে ভুল চিকিৎসার কথা বলছেন। কিন্তু তাদের অভিযোগ সঠিক নয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদি হাসান জানান, ওই বেসরকারি হাসপাতালের গোলযোগের খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এবং মৃত ওই প্রসূতির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে সিভিল সার্জন এসএম মাহমুদুর রশীদ বলেন, চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্য হয়েছে কি-না তা তদন্তের দাবি রাখে। তবে কিছু কিছু ক্ষেত্রে রোগীর শারীরিক জটিলতার কারণেও মৃত্যু হয়ে থাকে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখব।

এ ঘটনায় বিকেলে শান্তিমোড়ে উৎসুক জনতার ভীড় জমে যায় এবং এলাকাবাসীও সঠিক তদন্ত সাপেক্ষ বিচার দাবি করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14