সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ৯৯ ব্যাচের রজতজয়ন্তী অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪

“মানবতার সেবাই প্রতিক্ষণ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ৯৯ ব্যাচের ৭০০ বন্ধুদের নিয়ে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এসএসসি ৯৯ ব্যাচের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলার দই বিক্রেতা প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে সম্মাননা পদপ্রাপ্ত সাদা মনের মানুষ মো. জিয়াউল হক।

রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের এসএসসি ৯৯ ব্যাচের উদযাপন কমিটির আহ্বায়ক জমসেদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় স্বাগত বক্তব্য দেন এসএসসি ৯৯ ব্যাচ চাঁপাইনবাবগঞ্জের তারিকুজ্জামান।

চাঁপাইনবাবগঞ্জে প্রথম বারের মত রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের যোগ দেশের বিভিন্ন বিভাগ থেকে আসা এসএসসি ৯৯ ব্যাচের ৭০০ জন রেজিস্ট্রেশনকৃত বন্ধু। প্রথমেই চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি এবং বিভিন্ন জাতের সুমিষ্টি আম পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত মধ্য দিয়ে ৯৯ ব্যাচের মরহুম বন্ধুদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এরপর সমাজসেবায় একুশে সম্মাননা পদপ্রাপ্ত সাদা মনের মানুষ মো. জিয়াউল হক’কে এসএসসি ৯৯ ব্যাচ পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। পরে ২৫ পাউন্ডের কেক কেটে ৭০০ জন বন্ধু রজতজয়ন্তী উৎসব উদযাপন করে। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সুমন, মনিরুল, ডিউকসহ অন্যান্য’রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14