শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেটের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

এক্সপ্রেস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত তথ্য নিশ্চিত করেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহত যুবকের নাম মো. আব্দুল্লাহ। তিনি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ নিশিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।

ইউপি সদস্য আব্দুল আলীম জানান, গতকাল রোববার রাতে আব্দুল্লাহসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। তবে অক্ষত অবস্থায় তাঁর সহযোগিরা বাংলাদেশি ফিরে আসে।

সীমান্ত সূত্রগুলো জানায়, পরে বিএসএফ সদস্যরা আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। আব্দুল্লাহ গরু চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি গরু আনতেই ভারতে যান বলে দাবি করেছে সূত্রগুলো।

এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির অনলাইনে আব্দুল্লাহর নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে। সেখানে বিএসএফের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়, ভারতের মালদা জেলার চাদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা আত্মরক্ষার জন্য গুলি চালায়। এতে মারা যান আব্দুল্লাহ।

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে দায়িত্বপ্রাপ্ত ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনির উজ জামান বলেন, ‘সীমান্ত এলাকা থেকে একজন বাংলাদেশি মারা গেছেন এমন তথ্য জেনেছি। এর পরিপ্রেক্ষিতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে বিএসএফ চিঠির উত্তর দেয়নি এখনো।’

সূত্র: আজকের পত্রিকা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14