সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র থেকে দেশী অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র‍্যাব

  • আপডেটের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনববাগঞ্জ পৌর শহরের একটি আম বাগানের জঙ্গলের ভিতরে পরিত্যক্ত অবস্থায় ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫। এছাড়াও সেখান থেকে ৯শ’ ৩০ গ্রাম হেরোইন ও ১৩৮ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‍্যাব।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া সরকারি কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।

র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শহরের দিকে আসছে। এমন একটি তথ্যের ভিক্তিতে ফকিরপাড়া সরকারি কলেজ রোড এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক এবং দেশীয় অস্ত্র জঙ্গলের ভিতরে ফেলে কারবারি দৌড়ে পালিয়ে যায়। এ সময় ৯টি দেশীয় অস্ত্র, ৯শ’ ৩০ গ্রাম হেরোইন ও ১৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উক্ত বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জিডি মূলে উদ্ধারকৃত মালামাল হস্তান্তর করা হয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/পিআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14