মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর

  • আপডেটের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে আলামিন (৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশ রশিয়া এলাকায় পদ্মা নদীতে ডুবে আলামিনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া আলামিন ওই ইউনিয়নের চর পশ্চিম পাঁকা বিশ রশিয়া গ্রামের টুটুল হকের ছেলে ও উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেব নাথ ও পাঁকা ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম জানান, দুপুরে আলামিনসহ কয়েকজন পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে আলামিন নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিকাল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

ওসি সুকোমল চন্দ্র দেব নাথ আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উক্ত বিষয়েী ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/আরপি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14