সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টাইগার পেসারদের তোপে দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট ভারত

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে লড়ছে ভারত ও বাংলাদেশ। টেস্টের প্রথম দিনের শুরুর দুই সেশনে দুর্দান্ত বোলিং করা বাংলাদেশের দাপট শেষ সেশনে নিজেদের করে নেন ভারতের দুই অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দুজনের অপরাজিত ১৯৫ রানের জুটি ভারতকে প্রথম দিনের শেষে শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। তবে দ্বিতীয় দিনের শুরুতেই সেই জুটিকে আর ভয়ংকর হতে দেয়নি টাইগার পেসাররা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভারত ও বাংলাদেশের মধ্যকার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলার শুরুতেই আধিপত্য বিস্তার করে স্বাগতিক দলের শেষ চার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের পেসাররা। প্রথম দিন শেষে ৩৩৯ রানে থাকা ভারত দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অলআউট হয়ে গেছে। আগের দিনের রানের সঙ্গে আর ৩৭ রান যোগ করে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত।

স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ রান আসে রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে। তিনি করেন ১১৩ রান। বাংলাদেশের পক্ষে ৫ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। এছাড়াও তিন উইকেট এসেছে তাসকিনের বোলিং থেকে।

দ্বিতীয় দিনের খেলার শুরুতে মাত্র ৪ রান যোগ করতেই তাসকিন তুলে নেন জাদেজাকে। শতকের আশায় থাকা জাদেজা ফেরেনে ৮৬ রানে লিটনের হাতে ক্যাচ দিয়ে। জাদেজা ফেরায় ভাঙে ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি।

নিজের পরের ওভারেই তাসকিনে পেতে পারতেন আরও একটি উইকেট তবে সাকিব আকাশ দীপের ক্যাাচ ফেলায় তা হয়নি। তবে তাকে বেশি দূর এগোতে দেননি তাসকিন। চার ওভার পরেই তাসকিনের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

দিনের তৃতীয় উইকেট হিসেবে তাসকিন পান শতক হাঁকানো অশ্বিনকে। ১১৩ রান করে মিডঅফে ধরা পড়েন তিনি।

ইনিংসের শেষ উইকেট নিয়ে নিজের ফাইফার পূরণ করেন হাসান। ৯২তম ওভারের দ্বিতীয় বলে হাসানের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে তৃতীয় স্লিপে ধরা পড়েন বুমরাহ। এই উইকেটের মাধ্যমে ব্যাক টু ব্যাক ইনিংসে ৫ উইকেট শিকার করেন হাসান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন হাসান। এরপর চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংসে ৮৩ রানে নিলেন ৫ উইকেট। ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৫ উইকেট পেলেন হাসান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14