সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে আরিফ কে ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

  • আপডেটের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
oplus_2

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাট হতে ২০১৭ সালের প্রহেলা জুলাই গুম হওয়া আরিফ কে ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় গুম হওয়া আরিফুল এর স্ত্রী মোসাঃ মাজেরা বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে জেলা প্রশাসকের কাছে স্বামী কে জীবিত অবস্থায় ফিরে পেতে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ, দেবীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, আরিফুল এর ছোট ভাই সোহেল রানা, চাচা জালাল উদ্দীন, বড় ভাই বিপলব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্মারকলিপিতে উল্লেখ করেন আরিফুল কে গত ২০১৭ সালের জুলাই মাসের ১ তারিখ আনুমানিক দুপুর আড়াই টার সময় কোচিং চলাকালীন সময়ে আরিফুলকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায়।

পরিবারের পক্ষ থেকে জিডি করার জন্য বার বার থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি এমনকি আমাদেরও গুম করার জন্য হুমকি প্রদান করে। জেলা প্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে স্বামী আরিফুল কে জীবিত ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে স্মারকলিপিতে অনুরোধ জানান।

চাঁপাই এক্সপ্রেস/ইএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14