সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোনামসজিদে বিআরটিএ’র অভিযানে সড়ক আইন ভঙ্গের দায়ে ১৪ জন কে অর্থদণ্ড

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

আরাফাত হোসেন, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন সোনামসজিদ স্থল বন্দর মহাসড়ক এলাকায় সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষ্যে বিআরটিএ ও শিবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মো: তৌফিক আজিজ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবগঞ্জের পরিচালনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় সড়ক পরিবহন আইন, (২০১৮) এর আওতায় লাইসেন্স বিহীন, হেলমেট বিহীন, রেজিস্ট্রেশন বিহীন গাড়িচালনার অপরাধের দায়ে ১৪ (চৌদ্দ) জন অভিযুক্তকে ৫,৩০০/- (পাঁচ হাজার তিনশত টাকা) জরিমানা প্রদান করা হয়েছে।

একইসাথে চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতির মাঝে সচেতন নাগরিক হিসেবে আইন মেনে চলাসহ ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়।

মো: তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জে’র নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা প্রদান করেন সহকারী পরিচালক বিআরটিএ, বিজিবি-৫৯ ব্যাটালিয়ন রহনপুর ও শিবগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ।

চাঁপাই এক্সপ্রেস/এআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14