সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভোলাহাটে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাবা ছেলের ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার ছুরির আঘাতে হোসেন দুলু (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলু ঝাউবোনা গ্রামের মৃত্য সামারের ছেলে। তার ভাতিজা ভুটু (২৬) একই গ্রামের মিলন আলীর ছেলে। তারা সর্ম্পকে আপন চাচা ভাতিজা।

স্থানীয় ইউপি সদস্য মো. শামসুল ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে ঝাউবোনা গ্রামের মিলন আলীর সঙ্গে তার ছেলে ভুটুর ঝগড়া শুরু হয়। এ সময় চাচা দুলু তাদের থামাতে গেলে ভাতিজা ভুটু তাকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন দুলুকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ইকবাল পাসা জানান, গতকাল মিলন আলী ও ভুটু অর্থাৎ বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় চাচা দুলু তাদের থামাতে গেলে ভুটু তাকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক দুলুকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ভুটুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া দুলুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/এসওপি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14