বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
ব্রেকিং
ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? রোজায় লেবুর দাম বাড়ার নেপথ্যে দায়ী কারা? মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর

চাঁপাইনবাবগঞ্জে কাওয়ালি ও নাশিদ সন্ধ্যায় ছাত্র জনতার ঢল

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ‘ছাত্র-জনতার মঞ্চ’ আয়োজিত কাওয়ালি ও নাশিদ সন্ধ্যায় মানুষের ঢল নেমেছিল।

নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে এনায়েতুল্লাহ স্বাগত বক্তব্য দেন।

প্রথমে শিশুরা পরিবেশন করেন একটি ইসলামী সংগীত। এরপর মহানন্দা শিল্পী গোষ্ঠীর শিল্পীরা শোনান আরো একটি সংগীত। পরে ঢাকার জনএম্পেয়ার, রাজশাহী শিল্পী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের সন্ধানী ও ফোয়ারা সাংস্কৃতিক সংসদ কাওয়ালি পরিবেশন করে। এছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গম্ভীরা।

অনুষ্ঠানে ছাত্র-জনতার মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ ও সদস্য সচিব আব্দুল্লা আল মারুফসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বৈষব্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয় উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘চাঁপাইনবাবগঞ্জ ছাত্র-জনতার মঞ্চ’র ব্যানারে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কাওয়ালী ও নাশিদ’ সন্ধ্যার আয়োজন করা হয়।

চাঁপাই এক্সপ্রেস/একেও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14