সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলায় ককটেল বিস্ফোরণ, ভাই ও বোন আহত

  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

এক্সপ্রেস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (০৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিমতলা এলাকার কলাবাগান বস্তিতে অবস্থিত একটি বাড়ির ভেতর এই ককটেল বিস্ফোরণ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া।

এ ঘটনায় আহতরা হলেন, কলাবাগান বস্তির লালু মোহাম্মদের ছেলে পলাশ ও মেয়ে লাাকি।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, সন্ধ্যার পরে লাল মোহাম্মদের টিনের বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুবৃত্তরা। এতে ওই দুই ভাই-বোন আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা শুনেছি। সেখানে টহল পাঠানো হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

সূত্র: ঢাকা পোস্ট/এপিই

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14