সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠানর এমপিভুক্ত জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ বিভিন্ন দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (৭ অক্টোবর) সকালে নবাবগঞ্জ কলেজের সামনে ‘জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি-নজেকশিস, চাঁপাইনবাবগঞ্জ’র ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালে দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা মো. লতিফুর রহমান।

শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো হচ্ছে, ১. ২৫ শতাংশ উৎসব ভাতার পরিবর্তে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান। ২. ১০০০ টাকার পরিবর্তে জাতীয় বেতন স্কেলের ৪০-৪৫ শতাংশ বাড়ি ভাড়া প্রদান; ৩. ৫০০ টাকা মাসিক চিকিৎসা ভাতা ১৫০০ টাকায় উন্নীতকরণ। ৪. অবসর কল্যাণ ভাতা প্রদানে কালক্ষেপণ না করে ৬ মাসের মধ্যে প্রদান করতে হবে। ৫. এমপিওভুক্ত কলেজে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি করতে হবে। এবং ৬. অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে নীতিমালা পরিবর্তন করে নতুন পরিপত্র জারি করতে হবে (উপাধ্যক্ষের ক্ষেত্রে ৩ বছরের সহকারী অধ্যাপকসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং অধ্যক্ষের ক্ষেত্রে ৩ বছরের সহকারী অধ্যাপকসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নজেকশিসের সভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবাইদুর রহমান, সহসভাপতি ও নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী, শাহ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ ও সংগঠনটির সহসভাপতি মো. শরিফুল আলম, সহ-সাধারণ সম্পাদক ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ শিবগঞ্জের প্রভাষক বাবুল আখতার, সহ-সাধারণ সম্পাদক ও রহনপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. মোত্তালের হোসেন,সোনামসজিদ কলেজের প্রভাষক মোঃ জহির জামান, সাংগঠনিক সম্পাদক ও নামোশংকরবাটী কলেজের সহকারী অধ্যাপক মোহা. ফিরোজ কবিরসহ  শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

চাঁপাই এক্সপ্রেস/এও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14