শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

  • আপডেটের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পরিবহন শ্রমিককে মারধরের ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের সকল বাস চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ৭ টা থেকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী সকল বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে তারা রাজশাহী বাস টার্মিনালে আন্দোলন করে।

শ্রমিকরা জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জে এক শ্রমিককে চাঁদার জন্য চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা মারধর করে। এর আগেও কয়েকবার রাজশাহীর শ্রমিকদের চাঁপাইনবাবগঞ্জের মালিক সমিতিসহ সিএনজি চালকরা মারধর করে। এ নিয়ে বারবার আলোচনায় বসলেও কোন সমাধান হয়নি।

আগে এই রুটে ১২০০ টাকা চাঁদা দেওয়া হলেও গত ৫ আগষ্টের পরে থেকে এই রুটে প্রায় দুই হাজার আটশত টাকা চাঁদা দিতে হয়। এনিয়ে তাদের মধ্যে প্রায় মারধরের ঘটনা ঘটে। শ্রমিকদের মারধর ও চাঁদা আদায় বন্ধ না হলে বাস চলাচল বন্ধ রাখা হবে বলে জানান শ্রমিকরা।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, দুই জেলার শ্রমিকদের নিয়ে সমস্যা সমাধানের জন্য আলোচনা করা হচ্ছে।

চাঁপাই এক্সপ্রেস/পিএজে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14