বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জের দেবিনগরে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

ইসমাইল হোসেন : দেবিনগর ইউনিয়নে জামায়াতের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে দেবিনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।

দেবিনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি ডা. গোলাম মুর্শেদ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মূখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম, সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কবীর, ইসলামি ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সেক্রেটারি আব্দুল আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নূরুল ইসলাম বুলবুল বলেন-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্ব দরকার, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে হলে সন্ত্রাসমুক্ত মানুষ দরকার। এজন্য জামায়াত ও ইসলামি ছাত্রশিবিরের প্রয়োজন। সাড়ে ১৭ বছরে সরকার এসেছে, ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু মানবিক মূল্যবোধ ছিলনা। আমারা একটি মানবিক, শান্তিময় চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই আমরা।

চাঁপাই এক্সপ্রেস/এসকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14