বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ এর আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? রোজায় লেবুর দাম বাড়ার নেপথ্যে দায়ী কারা? মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন

ঈশ্বরদীতে যুবলীগ কর্মীকে গুলির পর কুপিয়ে হত্যা

  • আপডেটের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

এক্সপ্রেস ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পাকশীর রূপপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহত মানিক রূপপুর গ্রামের ইউনুস আলীর ছেলে ও স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক ২০২৩ সালের ১৭ জুন লক্ষ্মীকুন্ডা এমপির মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত তাফসির আহমেদ মনা হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। রোববার হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে এসেছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে রূপপুর মোড়ের দিকে আসার পথে পূর্বশত্রুতার জেরে একদল দুর্বৃত্ত মানিককে ধাওয়া করেন। প্রাণভয়ে দৌড়ে রূপপুর মোড়সংলগ্ন ইউসুফ পাটোয়ারির বাড়ির পেছনের পুকুরের দিকে গেলে দুর্বৃত্তরা তাকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

মানিকের ভাই সোহাগ হোসেন জানান, সকাল ৯টার দিকে বাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা তার ভাইকে হত্যার উদ্দেশ্যে তাড়া করে। পরে গুলি ও কুপিয়ে হত্যা করে।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে এখনই পাঠানো হবে। কী কারণে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাই এক্সপ্রেস/এপি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14