বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

গোমস্তাপুর সীমান্তে ভারতীয় যুবকের অনুপ্রবেশ বিজিবির হাতে আটক

  • আপডেটের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নাজির উদ্দীন কর্তিক (২৫) নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয় এবং রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান।

আটককৃত নাজির উদ্দীন বিহার রাজ্যের কাটিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুরের মৃত মছির উদ্দীনের ছেলে।

বিজিবি সূত্র থেকে জানা যায়, নাজির উদ্দীন কর্তিক অবৈধভাবে সীমান্ত পিলার ২০৪/এমপি থেকে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে বাংলাদেশের ভেতরে চলে আসেন। এই সময় বিওপির নিয়মিত টহল দলের সদস্যরা তাকে দেখতে পান। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পাসপোর্ট বা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে নাজির উদ্দীনকে আটক করা হয়।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, নাজির উদ্দীন ১০ দিন আগে অবৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং আটকের সময় তার কাছ থেকে ভারতীয় ১০ রুপি ও বাংলাদেশি ২৫০ টাকা পাওয়া যায়। নাজিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

চাঁপাই এক্সপ্রেস/এজেড

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14