রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার  চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা চাঁপাই গ্ৰামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের টোলঘর এলাকায় পিস্তল ও গুলিসহ যুবক আটক শাহনেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণে নেশাজাতীয় ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ছাত্র-যুবকদের নিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত

সবচেয়ে বেশি দুর্নীতি পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় : টিআইবি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

এক্সপ্রেস ডেস্ক : সেবা খাতে দুর্নীতি নিয়ে এক জরিপের প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, দেশের সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৩’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘২০২৩ সালে জাতীয়ভাবে প্রাক্কলিত ঘুষের পরিমাণ ১০ হাজার ৯০২ কোটি টাকা। যা ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ১ দশমিক ৪৩ শতাংশ ও জিডিপির ০ দশমিক ২২ শতাংশ। এই পরিমাণ অর্থ দেশের মানুষ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা পেতে ঘুষ দিয়েছে।’

প্রতিবেদনে জানানো হয়, সেবা পেতে খানা বা পরিবার প্রতি ৫ হাজার ৬৮০ টাকা ঘুষ দিতে হয়েছে। গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা ও ব্যাংক খাতে। সেবা পেতে ৭০ দশমিক ৯ শতাংশ পরিবার দুর্নীতি ও ৫০ দশমিক ৮ শতাংশ পরিবার ঘুষের শিকার হয়েছে।

প্রতিবেদনে টিআইবি বলছে, দেশের আট বিভাগের ১৫ হাজার ৫১৫টি পরিবারের তথ্য এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৪ সালের ১৩ মে থেকে ৩ আগস্ট পর্যন্ত জরিপ পরিচালনা করা হয়। ২০০৯ থেকে ২০২৪ সাল থেকে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রাক্কলিত পরিমাণ ১ লাখ ৪৬ হাজার ২৫২ কোটি টাকা। দুর্নীতিবাজদের আগের মতো মানুষ ঘৃণা করে না। দুর্নীতিবাজদের অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়, ধর্মীয় প্রতিষ্ঠানে সভাপতি করা হয়।

বাংলাদেশ ব্যাংকই দেশের সব ব্যাংকসহ আর্থিক খাতকে খাদের কিনারায় নিয়ে গেছে বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘দুদক সবচেয়ে অকার্যকর ও ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আর সরকারি অফিস বিশেষ করে পাসপোর্টে সিন্ডিকেট করে দুর্নীতি করা হয়, যা থেকে এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও সুবিধা পেয়ে থাকেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘যাদের দুর্নীতি রোধ করার কথা, তারাই দুর্নীতিতে নিমজ্জিত। যে কারণে দেশে দুর্নীতি কমছে না। গ্রামের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার।’

চাঁপাই এক্সপ্রেস/আরকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14