সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

ইসমাইল : ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে র‌্যালিটি শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের শান্তির মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করে জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনা করে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর।

এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সবুর, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, অধ্যাপক আবুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, পৌরসভা জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি আব্দুল আজিজ প্রমুখ।

চাঁপাই এক্সপ্রেস/আরএও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14