সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুদিন বন্ধের পর আবারও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল শুরু

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে টানা দুদিন বন্ধের পর আজ বুধবার আংশিক বাস চলাচল শুরু হয়েছে। সকাল ৮টা থেকে চলছে লোকাল বাস। কিন্তু বন্ধ রয়েছে গেটলক ও মহানন্দা বাস সার্ভিস।

এর আগে গত সোম-মঙ্গলবার দুদিনই একবেলা করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে দেশের বিভিন্ন গন্তব্যের বাস চলাচল করতে দেয়নি রাজশাহীর মালিক-শ্রমিকরা।

ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। কর্মহীন হয়ে পড়েন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকেরা। লোকসান হয় চাঁপাইনবাবগঞ্জের বাস মালিকদের।

বাস মালিক ও শ্রমিক সূত্র জানায়, গত সোমবার সকালে রাজশাহীর তানোরে রাজশাহীর বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি চালকদের দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা।

এরই জেরে ওই দিন সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে চলাচলকারী সকল বাস চলাচল বন্ধ হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে গত সোমবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত ও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল করতে দেয়নি রাজশাহীর মালিক-শ্রমিকরা।

পরে গত মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের মালিক-শ্রমিক নেতৃবৃন্দকে রাজশাহীর মালিক- শ্রমিকরা বুধবার থেকে বাস চলাচল পুনরায় শুরু করার আশ্বাস দেন। এরই প্রেক্ষিতে আজ সকাল থেকে রাজশাহী রুটে শুধু লোকাল বাস চালু হয়।

চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক গ্রুপ উপদেষ্টা আমিনুল ইসলাম সেন্টু, ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনার ও রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেন, রাজশাহীর শ্রমিকদের সকল সমস্যা এখনও সমাধান হয়নি। আপাতত সব পক্ষকে মানিয়ে শুধু লোকাল বাস চলাচল শুরু করা হয়েছে। আশা করা হচ্ছে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে গেইটলক ও মহানন্দা সার্ভিস চলবে। তবে শুরু না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না।

চাঁপাই এক্সপ্রেস/আরএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14