শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নাচোলে ২ কিশোর হত্যার ঘটনায় মামলা হয়েছে ১৮ জনের নামে

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

নাচোল থেকে : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে ছুরিকাঘাতে দুই কিশোর হত্যার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ এবং ৮ জনকে অজ্ঞাত আসামি করে নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে মামলাটি করেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

ওসি মনিরুল ইসলাম বলেন, নাচোল উপজেলার মল্লিকপুরে দুইজন নিহত ও চারজন আহতের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ ও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত আসামি করে নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে মঙ্গলবার রাতেই সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

চাঁপাই এক্সপ্রেস/এসএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14