বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদালত ঘেরাও

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী দোসরদের সুষ্ঠু বিচার ও পরাজিত শক্তির গুপ্তহত্যার বিচারের দাবিতে কোর্ট ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস ও তানভীর আলী।

এ সময় বক্তারা সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ আদালত থেকে বিস্ফোরক, চাঁদাবাজি, হত্যাসহ একাধিক মামলার আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে জামিন দেওয়া হচ্ছে এমন অভিযোগ করেন। বিচারক, আইনশৃঙ্খলা বাহিনী, পাবলিক প্রসিকিউটর এবং উকিলদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আওয়ামী দোসরদের জামিন না দিতে আহ্বান জানান।

পরে জেলা আইনজীবী সমিতির সামনে অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ে নানান স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা আইনজীবী মোস্তাফিজুর রহমান বুলেটকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে তার বিরুদ্ধে জয় বাংলা প্রতিষ্ঠা ও রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে আইনজীবী সমিতি থেকে তাকে বহিষ্কার ও লাইসেন্স বাতিলের দাবি জানান।

পরে জেলা আইনজীবী সমিতির নেতারা শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

চাঁপাই এক্সপ্রেস/এআরএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14