সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে আনসার বাহিনীর উদ্যোগে ২০০ কম্বল বিতরণ

  • আপডেটের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে দুস্থ আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে ২০০ টি শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে জেলা ও উপজেলায় পর্যায়ে এসব কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে থেকে চাঁপাইনবাবগঞ্জের জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমানের উপস্থিতিতে সদর উপজেলার অতি দুস্থ ও অসহায় সদস্য ও সদস্যাদের মোট ৬২ টি কম্বল বিতরণ করা হয়। এছাড়াও শিবগঞ্জ উপজেলায় ৪৪ টি, নাচোলে ৩০ টি, গোমস্তাপুর ৩৮ টি ও ভোলাহাট ২৬ টি। মোট ২০০ টি কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কর্মকর্তা তাজিনুর ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা আফরোজা খাতুন ও এফ-এস মাসুদ রানা প্রমুখ। উল্লেখ্য, ৪টি উপজেলায় উপজেলা কর্মকর্তা ও প্রশিক্ষক এবং প্রশিক্ষিকা গন উপস্থিত থেকে বিতরণ কর্মসূচি সম্পন্ন করেন।

চাঁপাই এক্সপ্রেস/এনসি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14