সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিবগঞ্জ সীমান্তে ইয়াবা সহ দুই জন আটক

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ৫৩বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি।

আটককৃত ব্যক্তিরা হলেন, শিবগঞ্জের গমেরচর এলাকার ইসমাইল আলীর ছেলে জিফরুল (৫০)একই এলাকার ওহাব আলীর ছেলে জাহাঙ্গীর (৪০)।

৫৩বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাত সাড়ে ১২টার দিকে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের চরহাসানপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে ভারতীয় ১৩০০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি বলেন, চাঁপাইনবাবগঞ্জ ৫৩বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/এনএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14