সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনুপনগর ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জনসমাবেশ ও কম্বল বিতরণ কর্মসূচি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের “জুলাইয়ের ঘোষণাপত্রে জন আকাঙ্খা সৃষ্টিতে” জনসমাবেশ ও কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) অনুপনগর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সাব্বির আহমেদ, যুগ্ন-আহ্বায়ক বায়েজিদ ইসলাম জীবন, যুগ্ন-আহ্বায়ক সাকির আহমেদ তন্ময় ও যুগ্ন-আহ্বায়ক হাদি সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সাব্বির আহমেদ বলেন, এক স্বৈরশাসক দেশ থেকে পালিয়ে গেলেও এখনো তাদের দোসররা দেশে নানান রকম স্থিতিশীল পরিবেশ তৈরী করার চেষ্টা করছে। কিন্তু আমরা তা কোন ভাবেই হতে দেব না। আমরা তাদের শক্ত হাতে প্রতিহত করব। আপনারা এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনাদের সর্বোচ্চ অধিকার টুকু আদায়ে সব সময় সোচ্চার থাকবেন। দুর্নীতি, অন্যায়, অনিয়ম, অবিচার করে যাতে কেউ ছাড় না পেয়ে যায় সে বিষয়ে সব সময় খেয়াল রাখবেন। প্রয়োজনে আমাদের জানাবেন অপরাধী যত বড়ই ক্ষমতাশালী হোক না কেনো আমরা সব সময় দুর্নীতি, অন্যায়, অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে আপনাদের পাশে আমি আমরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব সময় ছিল, আছে এবং থাকবে।

এছাড়াও জনসমাবেশে জুলাইয়ের ঘোষণাপত্রে জন আকাঙ্খা সৃষ্টিতে সমাবেশে উপস্থিতদের সাথে বিভিন্ন আলোচনা করা হয়। এবং সমাবেশের শেষে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ১২০জনের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

চাঁপাই এক্সপ্রেস/এসএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14