শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

শিবগঞ্জে বিজিবির অভিযানে ১৬টি মোবাইল ও ৪বোতল ফেন্সিডিল উদ্ধার

  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

শিবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় ১৬টি মোবাইল ও ৪বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৩বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১১ জানুয়ারি) রাতে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ১৬টি মোবাইল ও ৪বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা প্রস্তুত রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

চাঁপাই এক্সপ্রেস/ওএন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14