শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় চাঁপাইনবাবগঞ্জ শহরের দুই ফার্মেসী কে জরিমানা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ শহর : চাঁপাইনবাবগঞ্জে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং এ্যান্টিবায়োটিক রেজিস্ট্রার না রাখার অপরাধে দুটি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড মোড়ের শাকিল ফার্মসী ও বড় ইন্দারা মোড়ের জাহান ফার্মেসীকে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে শাকিল ফার্মেসীকে ২ হাজার টাকা ও জাহান ফার্মেসীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।

জেলা ঔষধ তত্বাবধায়কের কার্যালয়ের সহকারী লাইসেন্সিং কর্মকর্তা জেএম নাহিদ নাহিয়ান জানান, অভিযানে ফার্মেসীতে লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখা হয়েছে। এছাড়া অনুমোদনহীন ঔষধ, মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও এন্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করায় দুই প্রতিষ্ঠানকে সতর্কতামূলক এই অর্থদণ্ড করা হয়েছে। ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) অনুযায়ী দুটি ফার্মেসীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযানে ফার্মেসীগুলোতে ফার্মাসিস্টের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা, নকল-ভেজাল ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি না করা, অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়। ভবিষতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা ঔষধ তত্বাবধায়কের কার্যালয়ের সহকারী লাইসেন্সিং কর্মকর্তা জেএম নাহিদ নাহিয়ান।

চাঁপাই এক্সপ্রেস/ওএআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14