সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাচোলে ছিনতাইয়ের অভিযোগে দুইজন আটক

  • আপডেটের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

নাচোল থেকে : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছিনতাই এর অভিযোগে দুইজন ব্যক্তিকে জনতা আটক করে থানায় সোপর্দ করেছে।

নাচোল থানা সূত্রে জানা গেছে, সোমবার (২০ জানুয়ারি) দিবাগত প্রায় রাত সাড়ে ১২টার দিকে নাচোল বাসস্ট্যান্ড মোড়ের ইসলামী হোটেলের মালিক মাহিদুল ইসলাম বাবুল তার হোটেলের হিসাব নিকাশ সেরে মুরাদপুর বাড়ী ফেরার পথে সহকারী অধ্যাপক নাইমুল হকের বাড়ীর পশ্চিম পাশে আম বাগানে পূর্বে থেকে ওত পেতে থাকা তিনজন ছিনতাইকারী বাবুলকে মারধর করে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে পালাতে চেষ্টা করলে বাবুলের চিৎকার শুনে এলাকাবাসী দুইজন ছিনতাইকারী কে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে।

আটকৃতরা ব্যক্তিরা হলেন, নাচোল উপজেলার শিবপুর শিয়ালা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে আশরাফুল ইসলাম(৩০) ও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মাকলাহাটের শফিকুল ইসলাম(৩০)। পলাতলক ছিনতাইকারী নাচোল থানা পাড়ার গৌর বাবুর ছেলে সুবল(২৫)।

বাবুল বলেন আমার ব্যাগে ১টাকা লাখ ৩০হাজার টাকা ছিনকারীরা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় একটি এজাহার দাখিল করেছি।

নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে নাচোল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/আএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14