মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

গোমস্তাপুরে প্রবাসীর স্ত্রী ও প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেটের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

গোস্তাপুর থেকে : গোমস্তাপুরে এক প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ওই মহল্লার আব্দুস সামাদের মালয়েশিয়া প্রবাসী ছেলে সান মোহাম্মদ সনুর স্ত্রী দুই সন্তানের জননী টুশি বেগম (২৪) তার প্রেমিক শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে রাকিব (২৮) কে নিয়ে শনিবার রাতে গোপনে শশুর বাড়িতে রাত্রিযাপন করার সময় বিষয়টি শশুর বাড়ির লোকজন টের পেলে তারা লোকলজ্জার ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, তাদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। রোববার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাঁপাই এক্সপ্রেস/এসএন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14