সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিএসএফের নির্যাতনে আটক বাংলাদেশীর মৃত্যু, ক্যাম্পে পড়ে আছে লাশ

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : জেলার শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফতেপুর ও রঘুনাথপুর ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগে ১১৫ বিএসএফ ব্যাটালিয়নের রেস ক্যাম্পের সদস্যরা ওই বাংলাদেশিকে আটক করে নির্যাতন চালায়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম বারিকুল ইসলাম।

তিনি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর স্কুলমাঠ এলাকার সেতাউর রহমানের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, আটকের পর নির্যাতন করলে বারিকুল মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম। নিহত বারিকুলের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বারিকুলসহ কয়েকজন ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ সদস্যরা গুলি করেন।

এ সময় বারিকুল পড়ে গেলেও বাকিরা বাংলাদেশে পালিয়ে আসতে সমর্থ হন। পরে রেস ক্যাম্পের সদস্যরা বারিকুলকে ধরে নিয়ে নির্যাতন চালায়। একপর্যায়ে তিনি মারা যান। তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে।

নিহত বারিকুলের শরীরে আঘাতে নমুনা পাওয়া গেছে। ভারতীয় ভূখণ্ডে থাকা স্বজনরা শুক্রবার দুপুরে বাংলাদেশে বসবাসকারী স্বজনদের এমনটি জানান।

বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ্জ জামান জানান, এ ধরনের কোন তথ্য তাদের কাছে নেই। জানলে গণমাধ্যমকে জানানো হবে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এ ধরনের একটি খবর তিনি বিভিন্ন মাধ্যমে এবং নিহত বারিকুলের পরিবারের সদস্যদের মাধ্যমে জেনেছেন।

চাঁপাই এক্সপ্রেস/এইচএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14