সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে আজহারীর মাহফিল, প্রস্তুত হচ্ছে ৮টি মাঠ

  • আপডেটের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

ডেস্ক নিউজ : তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। এই মাহফিলকে ঘিরে ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। মাহফিলে কমপক্ষে ১০/১২ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা আয়োজকদের।

আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে জোহর নামাজ শেষে বয়ান পেশ করার কথা রয়েছে ড. মিজানুর রহমান আজহারীর।

আয়োজকরা জানান, জাবালুন নূর ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ এই ঐতিহাসিক মাহফিলের আয়োজন করছে। এ মাহফিলে সভাপতিত্ব করবেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। এছাড়া বিশেষ মুফাসসির হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মো. নুরুল আমিন।

আয়োজকরা আরও জানান, জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য ৮টি মাঠ প্রস্তুত করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাণকেন্দ্র মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের পাশের আম বাগান মাঠে করা হচ্ছে মূল মঞ্চ। এই মূল মাঠ ছাড়াও আশপাশে পুরুষদের জন্য ৩টি ও নারীদের জন্য ৪টি আলাদা আলাদা মাঠ প্রস্তত করা হচ্ছে। সব মাঠে থাকবে প্রজেক্টরের ব্যবস্থা।

এছাড়া ঐতিহাসিক এ মাহফিল সফল করতে ইতিমধ্যে মঞ্চ প্রস্তুতের কাজ প্রায় ৭৫ শতাংশ শেষ করেছেন আয়োজকরা এবং সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। আয়োজক কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকও সম্পন্ন হয়েছে। সেখানে জননিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বিগত দিনের মাহফিলে ঘটে যাওয়া চুরি-ছিনতাইয়ের ঘটনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নিচ্ছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার চাদরে ঢেকে যাবে মাহফিল ও তার আশপাশের এলাকা।

আয়োজক কমিটির অন্যতম সদস্য হাফেজ গোলাম রাব্বানী বলেন, মূল প্যান্ডেলের প্রায় ৭৫ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। বাকি কাজও ২/৩ দিনের মধ্যে সমাপ্ত হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৫ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। সুতরাং বিগত মাহফিলে ঘটে যাওয়া চুরি-ছিনতাই এখানে ঘটবে না বলে আমরা আশা রাখি। এরপরও সেদিক বিবেচনা করে আমরা কাজ করছি। মাঠের প্রবেশপথেই তল্লাশি চালানো হবে। তবে দামি স্বর্ণালংকার পরিধান না করতে নারীদের আহ্বান জানানো হয়েছে। এছাড়া পর্যাপ্ত টয়লেট, পানির ব্যবস্থা, খাবার হোটেল, প্রকাশনা স্টল ও পরিবহন রাখার জন্য প্রায় ১৬টি গ্যারেজের সুব্যবস্থা করা হয়েছে।

মাহফিলের সভাপতি মাওলানা আবু জার গিফারী বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিগণের বক্তব্য শুনতে পারবে মানুষ।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করবে এবং জননিরাপত্তায় পুলিশের সদস্যরা নিয়োজিত থাকবে। জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ৬৫০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের বাইরে নির্বাসিত ছিলেন বিশ্ববরেণ্য মুফাসসির ড. মিজানুর রহমান আজহারী। গত ৫ আগস্ট দেশ থেকে শেখ হাসিনা সরকার পালিয়ে গেলে দেশে ফিরে আসেন মিজানুর রহমান আজহারী। এরপর দেশের মানুষের আগ্রহে বিভিন্নস্থানে মাহফিল শুরু করেন তিনি। যার ধারাবাহিকতায় আগামী ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে মাহফিল করবেন মিজানুর রহমান আজহারী।

চাঁপাই এক্সপ্রেস/ঢাকা পোস্ট

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14