সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁপাই এক্সপ্রেস ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। এ তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরই এই ভূমিকম্পের উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে। বাংলাদেশ থেকে উৎপত্তিস্থল ছিল ৫০১ কিলোমিটার দূরে।

এদিকে ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬.৪০ মিনিটে ভারত থেকে ২১৬ কিলোমিটার (১৩৪ মাইল) দূরে বঙ্গোপসাগরে ৫.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল) এবং তা এলাকাটিতে ব্যাপকভাবে অনুভূত হয়। ভূমিকম্পের অগভীরতার কারণে একই মাত্রার গভীর ভূমিকম্পের তুলনায় কেন্দ্রস্থলের কাছে কম্পন বেশি তীব্রভাবে অনুভূত হয়।

এতে বলা হয়, আমরা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বা তার কাছাকাছি অঞ্চলে ভূমিকম্পের কারণে কম্পনের সম্ভাব্য অযাচাইকৃত প্রাথমিক প্রতিবেদন পেয়েছি। এই সম্ভাব্য ভূমিকম্পের তীব্রতা বা গভীরতা সম্পর্কে এখনও কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আমরা আশা করতে পারি যে, আগামী কয়েক মিনিটের মধ্যে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে। উল্লিখিত অবস্থান, মাত্রা এবং সময় আমাদের সিসমিক মডেলের উপর ভিত্তি করে নির্দেশক। তবে এসব পরিবর্তন হতে পারে। আমাদের পর্যবেক্ষণ দল জাতীয় বা আন্তর্জাতিক সিসমোলজিক্যাল এজেন্সি থেকে আরও সঠিক বৈজ্ঞানিক তথ্য পাওয়ার অপেক্ষা করছে।

চাঁপাই এক্সপ্রেস/এসআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14