সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাকারবারি আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে জিহাদ শেখ (২১) নামে এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের জমিনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত জিহাদ ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইশত বিঘি গ্রামের ছানাউল শেখের ছেলে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৭৯ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর এলাকায় অভিযান চালায় টহলদল। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কিরণগঞ্জ সীমান্তে জমিনপুর নামক স্থানে চোরাই পণ্য হস্তান্তর করার সময় তাকে আটক করা হয়। এসময় সুজন নামে এক বাংলাদেশি চোরাকারবারি পালিয়ে যায়।

লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, চোরাচালানের উদ্দেশ্য ভারত থেকে জিহাদ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হবে।

চাঁপাই এক্সপ্রেস/এসএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14