সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রভাব বিস্তার কে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়ায় ককটেল বিস্ফোরণ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ককটেল হামলায় বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৫ জন আহত হয়েছে।

২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সদর উপজেলার বারঘোরিয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

হামলায় আহত হয়েছেন বারঘোরিয়া ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, বারঘোরিয়া বাজার এলাকার সাকিম আলী, চামাগ্রামের নাজমুল হক, বেতবাড়িয়ার রহমত আলী ও লক্ষ্মীপুরের শিহাব উদ্দীন।

পুলিশ জানায়,রাতে চেয়ারম্যান হারুনসহ আরও কয়েকজন বারঘোরিয়া বাজারে বসে ছিলেন। এসময় তাদের ওপর অতর্কিতভাবে ককটেল হামলা হয়। হামলায় ৫ জন আহত হন।

আহত চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, হামলায় নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রাকিব। তাঁকে লক্ষ্য করেই ককটেল হামলা চালানো হয়েছে। ককটেল বিস্ফোরণের পর লাঠিসোটা দিয়ে মারধর করা হয় তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আনোয়ার মাহমুদ জানান, আহত ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে হারুন-অর-রশিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, গণঅধিকার পরিষদের রাকিব প্রভাব বিস্তার করার জন্যই মূলত ককটেল বিস্ফোরণ করেছে। তাঁর নেতৃত্বে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলাকারীকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ওই ঘটনায় এক চেয়ারম্যান আহত হয়েছেন। তবে সেটা ককটেল বিস্ফোরণে নয়,তাকে মারধর করা হয়েছে।

এদিকে রাতের মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে গোটা বারোঘরিয়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিগবিদিক ছোটাছুটি শুরু করে। এলাকার সকল দোকান মুহুর্তে বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে।

চাঁপাই এক্সপ্রেস/এসস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14