সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য ও অবহেলা নিরসনের দাবিতে মানববন্ধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : উত্তরবঙ্গকে বার বার অবহেলার প্রতিবাদে ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জে জেলা শাখা।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ গেইটের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ এবং মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে আহব্বায়ক আব্দুর রাহিম বলেন, ঢাকার বিভিন্ন আন্দোলনে উত্তরবঙ্গের শিক্ষার্থীরা সবসময় সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু উত্তরবঙ্গ বরাবরই বৈষম্যের শিকার হয়ে আসছে। চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানান তিনি।

সদস্য সচিব সাব্বির আহমেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিদ্যমান বৈষম্য যদি এই মাসের মধ্যে দূর না করা হয়, তাহলে তারা একটি বড় আন্দোলন শুরু করবে এবং স্থলবন্দর ব্লক করার হুঁশিয়ারি জানান তিনি।

তিনি আরোও বলেন, চাঁপাইনবাবগঞ্জে মাত্র একটি ট্রেন (বনলতা) চলাচল করে, যা উত্তরবঙ্গের বৈষম্যের একটি উদাহরণ। চাঁপাইনবাবগঞ্জে আর কোন ট্রেন আসতে দেওয়া হয় না অথচ বাস মালিকদের অনেক সুবিধা দেওয়া হয়। ঈদের পর যদি নতুন ট্রেন চালু না করা হয়, তাহলে স্থলবন্দর ব্লক করে দেওয়া হবে।

মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস বলেন, চাঁপাইনবাবগঞ্জে উপদেষ্টা হওয়ার মতো অনেক যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও তাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।

চাঁপাই এক্সপ্রেস/এসএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14