সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ 

  • আপডেটের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনূরা থেকে বিপুল পরিমাণ বাংলা মদ আটক করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর বিশেষ আভিযানে রবিবার (৯ মার্চ) ভোর রাতে বিশেষ কায়দায় গোপন কক্ষে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ বোতল জাত ও ড্রামে দেশীয় মদ উদ্ধার করলেও আসামীরা পালিয়ে যায়।

উল্লেখ্য, বোতল জাত চোলাই মদ বেচাকেনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বাসা তল্লাশী করলে ঘরের একটি গোপন কক্ষে থেকে বিপুল পরিমাণ বোতল জাত ও ড্রামে দেশীয় মদ পাওয়া যায়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে এই কক্ষে মজুদ করে তা মাদকসেবীদের কাছে বিক্রয় করা হতো।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত।

চাঁপাই এক্সপ্রেস/এএআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14