বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শিবগঞ্জে ধর্ষণের শিকার প্রতিবন্ধী শিশু আটক ৩

  • আপডেটের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

শিবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ বছরের বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শুক্রবার (১৪ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী এলাকায় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী গ্রামের নজরুলের ছেলে সাখাওয়াত হোসেন (১৯), একই গ্রামের শহিদুলের ছেলে আবদুর রহমান (১৪) ও বিশুর ছেলে বাবু মিয়া (১৩)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া জানান, গতরাতে কাগমারী জামে মসজিদে তারাবি নামাজ পড়তে যায় বাকপ্রতিবন্ধী ৮ বছরের ওই শিশু। এ সময় নামাজ শেষে বাড়ি ফেরার পথে কৌশলে তাকে পার্শ্ববর্তী আমবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তিন আসামি। পরে বাড়িতে এসে বিষয়টি বাবা-মাকে বললে ঘটনাটি জানাজানি হয়। সকালে এলাকাবাসী তাদের আটক করে থানা পুলিশে সোর্পদ করে।

তিনি আরও জানান, চিকিৎসার জন্য শিশুটিকে ২৫০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/এএআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14