শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফের তালিকা যাচাই-বাছাই করছেন ইউএনও

  • আপডেটের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ভোলাহাট থেকে : ঈদ-উল ফিতর উপলক্ষে সরকারের দেওয়া স্পেশাল ভিজিএফের তালিকা বাড়ি বাড়ি গিয়ে যাচাই-বাছাই শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর প্রশাসকের দায়িত্বে থাকা গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।

সোমবার (১৭ মার্চ) তিনি রহনপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ডাকবাংলােপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই-বাছাই করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, রহনপুর পৌরসভার তালিকা প্রনয়নকারী জাকিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ন আহবায়ক রাশেল আলী সহ অন্যরা।

উপস্থিত সাংবাদিকদের ইউএনও নিশাত আনজুম অনন্যা জানান, তালিকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সোমবার থেকে বুধবার পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই-বাছাই করা হবে। এ কাজে তিনি সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা নিয়োজিত থাকবেন। তিনি আরও জানান,যাচাই-বাছাই শেষে তালিকা চুড়ান্ত করে ঈদের আগেই ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

প্রসঙ্গত যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রহনপুর পৌরসভায় ৪৬২১টি স্পেশাল ভিজিএফের কার্ড বরাদ্দ করা হয়।

চাঁপাই এক্সপ্রেস/আর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14