বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

অবৈধ নিয়োগ ও কোটা বাতিলের দাবিতে ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : কারিগরি শিক্ষায় অকারিগরি ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ নিয়োগ অপসারণ ও মহামান্য হাইকোর্টের রায়ে ৩০% পদ ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির পক্ষে রায় ঘোষণার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী নাজির আহমেদ, শাহিনুর ও সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী নিরব।

বক্তব্যে শিক্ষার্থীরা তাদের প্রধান দাবি সমূহ উপস্থাপন করেন, ১. জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলকভাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নির্ধারণ করতে হবে। ২. ক্রাফট ইন্সট্রাক্টরসহ কারিগরি শিক্ষার সকল পদে শুধুমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। ৩. পলিটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে সকল বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। ৪. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদন করার সুযোগ প্রদান করতে হবে। ৫. ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে হবে। ৬. জুনিয়র ইন্সট্রাক্টর পদের ৩০% ক্রাফট ইন্সট্রাক্টর কোটা অবিলম্বে বাতিল করতে হবে।

শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

চাঁপাই এক্সপ্রেস/এএআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14