সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৮ দিন বন্ধ থাকবে

  • আপডেটের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
সোনামসজিদে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি বন্দরে আটকা দুই শতাধিক ভারতীয় পণ্যবাহী ট্রাক
ছবি : চাঁপাই এক্সপ্রেস

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর টানা আট দিন বন্ধ থাকবে। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।

বুধবার (২৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাঈনুল ইসলাম।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। এরপর ৬ এপ্রিল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) মো. জামিরুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা পূর্বের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

চাঁপাই এক্সপ্রেস/এপিপি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14