সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঈদ-উল-ফিতর উপলক্ষে ‘আরামবাগ হৃদয়ে আমরা’ এর উদ্যোগে স্থানীয়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের আরামবাগ এলাকার একটি সামাজিক সংগঠন ‘আরামবাগ হৃদয়ে আমরা’ এর উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৫৫টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭মার্চ) বিকেল ৪টায় আয়োজিত এই অনুষ্ঠানে আরামবাগ এলাকার স্থানীয় মানুষদের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি আব্দুল ওয়াফি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল হান্নান।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটাইডুবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহবুব আলম, বিশিষ্ট সমাজসেবক আলী হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ কুরবান আলী, ‘আরামবাগ হৃদয়ে আমরা’ এর সহ-সভাপতি ও স্মরণীকা স্টুডিওয়ের স্বত্তাধিকারী মোঃ নজরুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলো ‘আরামবাগ হৃদয়ে আমরা’ সংগঠনের সদস্যবৃন্দ।

চাঁপাই এক্সপ্রেস/এএস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14