সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এবার ঈদে রেলের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেটের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
এবার ঈদে রেলের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ : ঈদুল ফিতর কেন্দ্র করে রেলওয়ের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, আপনারা জানেন যে ঈদযাত্রার সময় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এতে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে। রেলের কেউ টিকিট কালোবাজারিতে জড়াতে পারেনি। ফলে যাত্রীদের অসুবিধায় পড়তে হয়নি।

রাস্তায় চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পথে পথে চাঁদাবাজি চলতো, গাড়ি থামানো হতো। সেটা কিন্তু এবার নেই। কেউ এটা করার সুযোগ ও সাহস পায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা নির্দেশনা মোতাবেক ভালো কাজ করছেন। সবমিলিয়ে ঈদযাত্রায় আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেন, স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁপাই এক্সপ্রেস/আএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14