সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী ও সতিন আটক

  • আপডেটের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

শিবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রুলিয়ারা বেগম (৪৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ মার্চ) সকালে মনাকষা ইউনিয়নের একটি আমবাগানে আমগাছের ডালে পরনের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

রুলিয়ারা ওই এলাকার রাজমিস্ত্রী শরিফুল ইসলামের প্রথম স্ত্রী ছিলেন। ঘটনার পর পুলিশ মৃতের স্বামী ও সতিন বেবী খাতুনকে (৪২) জিজ্ঞাসবাদের জন্য আটক করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রুলিয়ারাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও সতিনের বিরুদ্ধে। রুলিয়ার পাঁচ সন্তান রয়েছে।

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মফিজুল হক বলেন, ‘পারিবারিক কলহের জেরে স্বামী ও সতিন মিলে রুলিয়ারাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন,শনিবার ভোররাত ৩টার ঘটনাটি ঘটে।ভোর ৫টার পর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ নিজ ঘরে প্রথম স্ত্রীর স্বজনদের হাতে আটকাবস্থায় থাকা শরিফুলকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। তাকে থানায় আনার পথে দ্বিতীয় স্ত্রী বেবি খাতুনও আত্মরক্ষার্থে স্বামীর সাথে আসেন। পরে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসবাদে তারা দাবি করেছেন যে, ওই দিন নারায়রগঞ্জ থেকে ঈদ করতে বাড়ি ফেরার পর দ্বিতীয় স্ত্রীর ঘরে উঠায় অভিমানে রুলিয়ারা আত্মহত্যা করেন। শনিবার দুপুরে বাড়ির প্রায় আড়াই’শ গজ দূরের আমবাগান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। মরদেহের গলায় কালশিরা দাগ এবং কোমরের নিচে দুই পায়ে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

চাঁপাই এক্সপ্রেস/এএও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14