সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষ্যে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করা এবং বাসে অতিরিক্ত ভাড়া আদায় রোধ করার লক্ষ্যে বাস কাউন্টারে বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল কর্তৃক ভিজিলেন্স টিম এর মনিটরিং কার্যক্রম গ্রহণ করা হয়।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১টায় উক্ত কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অনুজ চন্দ মহোদয়।এ সময় পুলিশ একটি দল, সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: শাহজামাল  হক ও কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

ঢাকা বাস কাউন্টারে অভিযান পরিচালনা শেষে শহরের অক্ট্রয় মোড় এবং বিশ্বরোড মোড়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অনুজ চন্দ মহোদয় মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিআরটিএ’র এবং পুলিশের একটি দলের সার্বিক সহযোগিতা করেন।

চাঁপাই এক্সপ্রে/একেএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14